অধ্যক্ষের বাণী

শিক্ষা কেবল তথ্য অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশের মাধ্যম। একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে একদল নিবেদিতপ্রাণ শিক্ষক, যারা শিক্ষার্থীদের কেবল শিক্ষাদানই করেন না, বরং তাদের চরিত্র গঠন ও নৈতিকতা চর্চায় সর্বদা সচেষ্ট থাকেন। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও অনুকূল পরিবেশ পেলে প্রতিটি শিক্ষার্থীই স্বমহিমায় উদ্ভাসিত হতে পারে।
বর্তমানে বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আমরা আমাদের পাঠদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে থাকি, যেন শিক্ষার্থীরা শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে বেড়ে উঠতে পারে।
অভিভাবকদের নিঃস্বার্থ সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আসুন, আমরা সকলে মিলে শিক্ষার্থীদের এমন এক সুন্দর ভবিষ্যৎ উপহার দিই, যা দিয়ে তারা পরিবার, সমাজ ও সর্বোপরি আমাদের দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।
সকলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করছি।
মোহাম্মদ ইলিয়াছ
অধ্যক্ষ
আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ